সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের নিয়ম ও প্রবিধান সমূহঃ
০১. প্রতিদিন প্রাত্যহিক সমাবেশে অংশগ্রহণ করা।
০২. ক্লাস শুরু হবার ১৫ মিনিট পূর্বে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।
০৩. শিক্ষার্থীরা সর্বদা পিতা-মাতা, গুরুজন ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল এবং সর্ব ক্ষেত্রে বিনয়ী হতে হবে।
০৪. বিদ্যালয়ে অধ্যায়ণরত অবস্থায় অনুত্তীর্ণ হলে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া যাবে না।
০৫. ব্যক্তিগত খেলার সরঞ্জাম বিদ্যালয়ে আনা যাবে না।
০৬. বিদ্যালয় চলাকালীন সময়ে অকারণে শ্রেণী কক্ষের বাইরে শিক্ষার্থীদের দেখা গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৭. বিদ্যালয়ের সকল আসবাপত্রের প্রতি যত্নবান হতে হবে। কেউ ক্ষতিসাধন করলে ক্ষতিপূরণ দিতে হবে।
০৮. যে কোন পরামর্শ বা অভিযোগ থাকলে অভিভাবকগণ প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবেন।
০৯. কোন অবস্থাতেই পিতা/মাতা/মনোনীত অভিভাবক ব্যতীত অন্য কারো সাথে ছাত্র-ছাত্রীকে স্কুল ত্যাগ করতে দেওয়া হবে না।
১০. কোন ছাত্র-ছাত্রী অভিভাবক ছাড়া একা যেতে চাইলে তাকে অনুমতি সংগ্রহ করে আনতে হবে ।